চাঁদপুরে ঈদমার্কেটে জালটাকা মলমপার্টি চাঁদাবাজ দুস্কৃতকারীকে প্রতিরোধে কঠোর ব্যবস্থা
এম.এ.লতিফ
চাঁদপুর জেলা আইন-শৃংখলা ও উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা গতকাল সকাল ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় বিগত মাসের যাবতীয় আলোচ্য বিষয় ও সিদ্ধান্ত পর্যালোচনা ও পাঠ করা হয়। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে চলতি মাসে শান্তি শৃংখলা রক্ষায় সার্বিক আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক প্রিয়তোষ সাহা বলেন, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে এক শ্রেণির অসাধু চক্র জাল টাকা ছড়াচ্ছে। এ ব্যাপারে বিশেষভাবে সকলকে সতর্ক থাকতে হবে। শহরে মলম পার্টি, চাঁদাবাজ, দুষ্কৃতকারী ও সন্ত্রাসীদের দৌরাত্ম্য প্রতিরোধে সতর্ক থাকতে হবে। তাদেরকে হাতে-নাতে ধরতে পারলে সরাসারি মোবাইল কোর্টের মাধ্যেমে সাজা প্রদান করা হবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট পূরবী গোলদারের পরিচালনায় বক্তব্য রাখেন পুলিশ সুপার আমির জাফর, সিভিল সার্জন ডাঃ এ.এস.এম. আঃ ছাত্তার মিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফরিদুল ইসলাম মজুমদার, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী, পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, কোস্টগার্ড স্টেশন কমা-ার লেঃ এম. জহুরুল হক, বীর মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, চাঁদপুর চেম্বারের সভাপতি জাহাঙ্গীর আখন্দ সেলিম, জেলা আনসার কমান্ডেন্ট আফজাল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর শাহীন খান, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম মজুমদার, হাজীগঞ্জ উপজেলা নির্বহাী কর্মকর্তা এমরান হোসেন, মতলব দক্ষিণ নির্বাহী কর্মকর্তা হাসান মাহমুদ, বিএফএ সভাপতি সুভাস চন্দ্র রায়, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব মোরশেদ প্রমুখ।
বক্তারা বলেন, ট্রাক ঘাটে বালু ও ইটের ব্যবসা চললে ডাকাতিয়া নদী ভরাট হয়ে যাবে এবং পরিবেশ বিপর্যয় ঘটবে। বক্তারা আরো বলেন, চাঁদপুরে অতিরিক্ত যানবাহনের ফলে নিত্যদিন যানজট লেগে থাকে। ট্রাফিক পুলিশের পাশাপাশি পৌর কর্তৃপক্ষ যানযট নিরসনে কাজ করছে। যানযট নিরসনের জন্য পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ অটো বাইক ও অটো ট্যাম্পেুর লাইসেন্স আর দিচ্ছেন না বলে সভাকে জানান। বক্তারা বলেন, ঈদ উপলক্ষে নিশি রোডে যাত্রীদের কাছ থেকে মোবাইল ছিনতাই ও বকুলতলা রোডে হালিম ছৈয়ালের ছেলেরা মাদক ও বিভিন্ন অপকর্মে জড়িত থাকে এদেরকে আইন শৃংখলা বাহিনী আটক করলেও বের হয়ে আবার আগের পেশায় ফিরে আসে। বিষয়টি পুলিশ সুপার মোঃ আমির জাফর আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান। চাঁদপুর শহরে দিনের বেলায় ট্রাক্টর চলাচল নিষেধ থাকলেও দিনের বেলায় ট্রাক্টর চলছে। এসব ট্রাক্টরের ড্রাইভাররা অপ্রাপ্ত বয়স্ক, অদক্ষ ও লাইসেন্সবিহীন হওয়ায় মাঝে মাঝে দুর্ঘটনা ঘটায়। বিশেষ করে যুব সমাজকে কম্পিউটার ও মোবাইল ফোনের মাধ্যমে অপসংস্কৃতি থেকে দূরে রাখার ব্যাপারে কম্পিউটার প্রতিষ্ঠান ও মোবাইল পরীক্ষা করার উপর জোর দেন। ঈদ উপলক্ষে সাদা পোশাকধারী আইনশৃংখলা বাহিনী চাঁদাবাজি, চুরি, ছিনতাই রোধে তদারকি করবেন। বিভিন্ন খাদ্যে ও ফলে ফরমালিন ব্যবহার থেকে রক্ষার জন্য নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার ব্যবস্থা রাখা হবে। অপরিস্কার ও নোংরা পরিবেশে ভেজাল সেমাই তৈরি যাতে করতে না পারে সেজন্য ভ্রাম্যমাণ আদালত সব সময়ই কাজ করবে। বোতলজাত জার বিশিষ্ট দূষিত পানি বিক্রি করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। রেলওয়ের টিকেট কালোবাজারি যেন না হয় সে বিষয়েও নজরদারি রাখা হবে। সভায় সিদ্ধান্ত হয় ট্রাকঘাট ও পুরাণবাজার ডিগ্রি কলেজ সংলগ্ন রাস্তায় ইট বালুর ব্যবসা বন্ধে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর শাহীন খানকে আহ্বায়ক করে ৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হবে। ট্রাক ঘাটের ইট বালুর ব্যবসা স্থানান্তরের জন্য জায়গা নির্দিষ্ট করে আগামি ৭ দিনের মধ্যে জেলা প্রশাসক বরাবর প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
বিস্তারিত পড়ুন...
- * চাঁদপুর বালিয়ায় আওয়ামী লীগের মতবিনিময় অনুষ্ঠিত
- * জিলানী চিশতী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও অফিস সহকারীর বিদায়ানুষ্ঠান
- * চাঁদপুর বিষ্ণুপুরে ছাত্রলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
- * এভারেস্টে সৌদি আরবের প্রথম নারী
- * মতলব চরকালিয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন
- * হাজীগঞ্জ ইউএনওকে বিদায় সংবর্ধনা
- * মতলবে চুরি, ছিনতাই, মাদক ও ইভটিজিং প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে
- * সংলাপের জন্য চিঠি দেয়ার দরকার নাই ---------কচুয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী
- * হাসিনা-খালেদা দেশের মালিক ন---- মাহমুদুর রহমান মান্না
- * চাঁদপুরে দেদারছে বিক্রি হচ্ছে রেজিস্ট্রেশনবিহীন মোবাইল সীমকার্ড
আরো খবর
