চাঁদপুর সাউথ প্লাজায় মধ্যবিত্তদের ঈদ কেনাকাটায় সরগরম
এম আই দিদার
ঈদ যতোই ঘনিয়ে আসছে শহরের মার্কেটগুলোতে ততোই ভিড় বাড়ছে। নতুন পোশাকে ঈদ উৎসব পালনে সবাই ব্যস্ত। নিজ ও প্রিয়জনের পছন্দের পোশাক ক্রয় করতে সবাই ছুটে চলেছেন বিভিন্ন মার্কেট ও ফ্যাশন হাউজে।
চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কের সাউথ প্লাজায় ঈদে কেনাকাটায় উচ্চবিত্ত ও মধ্যবিত্ত ভিড়ে এখন সরগরম। শাড়ি, থান কাপড়, রেডিমেট গার্মেন্টস, লেডিজ ও জেন্টস আইটেম পোশাকের বিপুল সমারোহ থাকায় ক্রেতাদের আকর্ষণ এ মার্কেট। তাছাড়া ঈদে নিত্য নতুন বাহারি পোশাকের সাজ-সজ্জায় এ মার্কেট ক্রেতাদের বাড়তি দৃষ্টি আকর্ষণ করেছে। মহিলাদের বাহারী শাড়ি কাপড়, তরুণদের জিন্স, নরমাল প্যান্ট, শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, ফতুয়াসহ থান কাপড়ের জন্য ইদানিং ক্রেতাদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে এ মার্কেট।
এ মার্কেটের তামান্না ক্লথ স্টোরের বিক্রেতা আঃ মালেক জানান, এবারের ঈদে আমাদের বেশি বিক্রি হচ্ছে মহিলা ও তরুণীদের থ্রিপিস, কাটা থ্রিপিস। যার মধ্যে ঝিলিক, পুলকি, সাকিরা ইত্যাদি।
প্রকারভেদে দাম ৮শ’ ৫০ থেকে ১৫ শ’ পর্যন্ত। এছাড়া মহিলাদের কাজ করা শাড়ির চাহিদাও রয়েছে। মর্ডাণ ক্লথ স্টোরের মোঃ সুমন জানান, ঈদকে সামনে রেখে আমাদের এখানে মহিলা ও তরুণীদের বাহারী ডিজাইনের থ্রিপিস ও কাটা থ্রিপিসের চাহিদা বেশি। প্রকারভেদে দাম ৭শ’ ৫০ থেকে ২ হাজার ৫শ’ টাকা পর্যন্ত। এছাড়া ঈদে আমাদের কালেকশনে শাড়ি, কাজ করা শাড়ি এবং বুটিকস ও অন্যান্য বাহারী ডিজাইনের শাড়ি থাকলেও তা বিক্রি কম। তবে ঈদের কয়েকদিন আগে বিক্রি বাড়বে বলে তিনি জানান। এছাড়া এ মার্কেটে জেন্টস ফ্যাশনের কয়েকটি দোকানে তরুণদের জিন্স প্যান্ট ৪শ’ ৮০ থেকে ৩ হাজার ২শ’ টাকা এবং শার্ট ৪শ’ ৫০ থেকে ২২শ’ ৫০ টাকা, পাঞ্জাবী ৪শ’ ৫০ থেকে ৩২ শ’ টাকা, এবং গেঞ্জি ১শ ৫০ থেকে ১৬শ’ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
সাউথ প্লাজায় উল্লেখযোগ্য দোকানের মধ্যে রয়েছে ক্যাজুয়েল জোন, অরবিশ ফ্যাশন, কাটিং এন্ড ফিটিং, আরিয়ান টেলিকমসহ ইলেকট্রনিক্স, রেডিমেট গার্মেন্টস ইত্যাদি।
বিস্তারিত পড়ুন...
- * চাঁদপুর বালিয়ায় আওয়ামী লীগের মতবিনিময় অনুষ্ঠিত
- * জিলানী চিশতী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও অফিস সহকারীর বিদায়ানুষ্ঠান
- * চাঁদপুর বিষ্ণুপুরে ছাত্রলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
- * এভারেস্টে সৌদি আরবের প্রথম নারী
- * মতলব চরকালিয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন
- * হাজীগঞ্জ ইউএনওকে বিদায় সংবর্ধনা
- * মতলবে চুরি, ছিনতাই, মাদক ও ইভটিজিং প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে
- * সংলাপের জন্য চিঠি দেয়ার দরকার নাই ---------কচুয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী
- * হাসিনা-খালেদা দেশের মালিক ন---- মাহমুদুর রহমান মান্না
- * চাঁদপুরে দেদারছে বিক্রি হচ্ছে রেজিস্ট্রেশনবিহীন মোবাইল সীমকার্ড
আরো খবর
