হত্যা চেষ্টাকারিনী’ই এখন স্বামীর সেবা করছে
স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার দক্ষিণ আশিকাটি গ্রামে স্ত্রী কর্তৃক স্বামীকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত আলমগীর হোসেন এখনো আশঙ্কামুক্ত হয়নি। তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার চিকিৎসা ও সেবা-শুশ্রুষা করছে হত্যা চেষ্টাকারিণী স্ত্রী জোসনা বেগম।
আলমগীর হোসেন জেহাদীর চিকিৎসার ব্যয়ভার চালাচ্ছে জোসনা বেগমের বাবার বাড়ির লোকজন। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ঘটনার রাতেই প্রাইভেট অ্যাম্বুলেন্সযোগে চাঁদপুর থেকে তাকে ঢাকা নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা আলমগীরের ঘাড়ের দু’পাশে প্রায় ২০টি সেলাই দিয়েছেন। তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি ইউনিটে চিকিৎসাধীন।
চাঁদপুর মডেল থানার এসআই কাজী মাহফুজ হাসান সিদ্দিকী জানান, আহত আলমগীর হোসেনের চিকিৎসা চলছে। তবে তার পক্ষ থেকে কেউ মামলা করেনি। তাদের সাথে যোগাযোগ করা হয়েছে। আলমগীরের পক্ষের লোকজন বলেছেন, আগে রোগী সুস্থ হয়ে উঠুক, তারপর মামলা করা হবে।
এদিকে বিভিন্ন মহল থেকে জানা যায়, আলমগীর হোসেন জেহাদীর ছোট ভাই কুয়েত প্রবাসী মানিক বেপারীর স্ত্রী মিতু আক্তার ও আলমগীরের মেয়ে উম্মে হাফসাকে পুলিশ আটক করেছে। এ বিষয়ে এসআই মাহফুজ জানায়, আটকের বিষয়টি সঠিক নয়। ঘটনাস্থলে এ পরিবারের কোনো লোকজন না থাকায় তাদেরকে নিরাপদ আশ্রয় হিসেবে চাঁদপুর মডেল থানায় রাতে নিয়ে আসা হয়। সকালে মিতুর মামা চাঁদপুর সদর উপজেলার রঙ্গেরগাঁও গ্রামের গাজী বাড়ির ফারুক গাজীর জিম্মায় উম্মে হাফসা ও তার ছোট ভাই জাহিদকে তাদের মামা মতলব দক্ষিণ উপজেলার কাচিয়ারা গ্রামের আল আমিনের জিম্মায় দেয়া হয়েছে। তবে মামলা করা হলে এদেরকে থানায় ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হবে বলে তিনি জানান।
বিস্তারিত পড়ুন...
- * একটু বৃষ্টিতে ছেংগারচর বাজার স্কুল রোডে হাঁটু পানি
- * ফরিদগঞ্জে সন্ত্রাসী হামলায় এক যুবক গুরুতর আহত
- * পর্বতারোহী সজল খালেদ’র অকাল মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক
- * সচেতনতা সৃষ্টি মাধ্যমে দেশের সম্পদ রক্ষা করা সম্ভব------ ইউসুফ গাজী
- * কেন্দ্রিয় সভাপতিকে পুলিশি নির্যাতনের প্রতিবাদে চাঁদপুরে শিবিরের বিক্ষোভ মিছিল
